প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ ০৬:৩০ এএম
          --- ৩ ঘন্টা আগে
Ad

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপ: আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ৬১১

অ- অ+
ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপ: আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ৬১১
ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে: নতুন করে আরও একটি শিশুর মৃত্যু ঘটেছে, আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬১১।
Ad

নিজস্ব প্রতিবেদক | কথা২৪


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও একটি শিশুর মৃত্যু ঘটেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন শিশু।


হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত শিশুটির বয়স ছিল মাত্র তিন মাস। কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে আগত এই শিশুকে গত ৯ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে শিশুটি মারা যায়।


হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৬১১ জন শিশুকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫১৯ জন সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরে গেছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন শিশু। এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মোট ১৪ জন শিশুর মৃত্যু হয়েছে।


হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন ৩৪ জন শিশু ভর্তি হয়েছেন এবং ৭২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য কাজ করছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের অপেক্ষায় রাতের ঘুমও এখন ফিলিং স্টেশনে, জনজীবনে নাভিশ্বাস

পাওনা টাকা চাওয়ায় কৃষক দল নেতাকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

ইরান যুদ্ধের ‘তিন ঘড়ি’: সময়ের লড়াইয়ে কে এগিয়ে, কে পিছিয়ে?

৭৪ বছরের রেকর্ড ভেঙে কোপা দেল রের নতুন চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ

বাজেট যেন শাস্তিমূলক না হয়: মেট্রো চেম্বারের সভাপতি

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপ: আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ৬১১

চাপপ্রয়োগে জবানবন্দি ও জোরপূর্বক বিয়ে: উদ্ধার হওয়া তরুণীর লোমহর্ষক বর্ণনা

লোহাগড়ায় গরু চুরির ঘটনায় মূল হোতা রবিউল গ্রেফতার

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

১০

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

১১

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

১২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

১৩

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

১৪

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

১৫

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

১৬

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

১৭

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১৮

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১৯

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

২০
Ad
Ad
Katha Expert